চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ইরাক যুদ্ধের প্রতিশোধ নিতে বুশকে হত্যার ষড়যন্ত্র 

আন্তর্জাতিক ডেস্ক    |    ০১:৪৯ পিএম, ২০২২-০৫-২৫

ইরাক যুদ্ধের প্রতিশোধ নিতে বুশকে হত্যার ষড়যন্ত্র 

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার একটি ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। মঙ্গলবার (২৪ মে) তারা জানিয়েছে, ইরাক যুদ্ধের প্রতিশোধ নিতে শিহাব আহমেদ শিহাব নামে এক ইরাকি আশ্রিত নাগরিক বুশকে হত্যার ষড়যন্ত্র করছিলেন। 

ওহাইওর কলম্বাসে ফেডারেল আদালতে দায়ের করা এফবিআই’র হলফনামা অনুসারে, ৫২ বছর বয়সী শিহাব এফবিআই’র এক তথ্যদাতাকে (ইনফরমার) বলেছিলেন, বুশকে হত্যার পরিকল্পনা সফল করতে তিনি মেক্সিকো সীমান্ত দিয়ে অন্তত চার ইরাকিকে যুক্তরাষ্ট্রে ঢোকাবেন। এদের মধ্যে দুজন ইরাকের সাবেক গোয়েন্দা এজেন্ট এবং বাকি দুজন আইএস অথবা ‘আল-রায়েদ’ নামে কাতারভিত্তিক একটি উগ্রবাদী গোষ্ঠীর সদস্য থাকবেন।

এফবিআই’র দাবি, শিহাব ওই তথ্যদাতাকে বলেছিলেন, ২০০৩ সালে ইরাক আক্রমণের নির্দেশ দেওয়ায় জর্জ বুশকে তিনি হত্যা করতে চান। কারণ তার বিশ্বাস, ইরাককে ছিন্ন-বিচ্ছিন্ন করা ও দেশটির বহু নাগরিককে হত্যার জন্য দায়ী যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্ট। শিহাব আরও জানিয়েছিলেন, তিনি আইএসের সাবেক প্রধান আবু বকর আল-বাগদাদির চাচাতো ভাই এবং ইরাক আক্রমণের পর অনেক মার্কিনিকে হত্যা করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে শিহাবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিবাসন অপরাধ এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তাকে হত্যাচেষ্টায় সহায়তা ও প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, কলম্বাসের বাসিন্দা শিহাব এফবিআইয়ের ওই তথ্যদাতাকে সঙ্গে নিয়ে জর্জ বুশের সঙ্গে সম্পর্কিত ডালাসের বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন এবং কীভাবে বন্দুক, নিরাপত্তা বাহিনীর পোশাক ও গাড়ির বন্দোবস্ত করা যায়, তা নিয়ে আলোচনা করেছিলেন।

এছাড়া, শিহাব তাদের পরিবারের সদস্যদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করতে এফবিআইর দ্বিতীয় এক তথ্যদাতাকে কয়েক হাজার ডলার দেওয়ার প্রস্তাব দেন বলেও অভিযোগ করা হয়েছে। জানা গেছে, ২০২০ সালের সেপ্টেম্বরে ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন শিহাব। ২০২১ সালের মার্চ মাসে ভিসার মেয়াদ শেষ হলে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তিনি।

রিটেলেড নিউজ

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর