শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০২:৩৭ পিএম, ২০২২-০৫-১৫
অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা ও দুইবারের বিশ্বকাপজয়ী অ্যান্ড্রু সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। শেন ওয়ার্নের পর আরেক অস্ট্রেলিয়ান গ্রেট ক্রিকেটারের মৃত্যুতে শোকাহত পুরো ক্রিকেট বিশ্ব। সাইমন্ডস নেই- এটি যেন বিশ্বাসই করতে পারছেন না তার এক সময়ের সতীর্থরা। তার আকস্মিক এই মৃত্যুতে বাকরুদ্ধ অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল বেভান, জেসন গিলেসপি, ড্যামিয়েল ফ্লেমিংসহ অন্যান্যরা। টুইটারে এ নিয়ে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
এ নিয়ে অ্যাডাম গিলক্রিস্ট টুইটে লিখেছেন, এটি (সাইমন্ডসের মৃত্যু) সত্যিই কষ্টকর।
টুইটারে জেসন গিলেসপি লিখেছেন, জেগে ওঠার পর ভয়াবহ খবর। পুরোপুরি বিধ্বস্ত। আমরা সবাই তোমাকে মিস করবো বন্ধু।
মাইকেল বেভানের টুইট: হৃদয়বিদারক। আরেক নায়ককে হারালো অজি ক্রিকেট। হতবাক। ২০০৩ বিশ্বকাপ দলের সদস্য। বিস্ময়কর প্রতিভা। ড্যামিয়েল ফ্লেমিং লিখেছেন, এটা খুবই বিধ্বংসী। রয় (অ্যান্ড্রু সাইমন্ডস) আমাদের আশেপাশে থাকতে খুব মজা করতো। আমরা তার পরিবারের সঙ্গে আছি। এছাড়া সাইমন্ডসের মৃত্যুর ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ার ল্যাচলান হ্যান্ডারসন শোক জানিয়ে টুইট করেছেন। এক সময় সাইমন্ডসের বিরুদ্ধে যারা খেলেছেন সেই শোয়েব আখতার, ভিভিএস লক্ষ্মণ, মাইকেল ভনও তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
টুইটারে শোয়েব আখতার লিখেছেন, গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু সংবাদ শুনে বিধ্বস্ত। মাঠে ও মাঠের বাইরে আমাদের দারুণ সম্পর্ক ছিল। তার পরিবারের জন্য প্রার্থনা ও সমবেদনা।
ভিভিএস লক্ষ্মণ টুইটে লিখেছেন, এখানে (ভারতে) জেগে ওঠার পর মর্মান্তিক খবর। এবার শান্তিতে বিশ্রাম নাও আমার প্রিয় বন্ধু। খুবই মর্মান্তিক খবর! মাইকেল ভন তো বিশ্বাসই করতে পারছেন না যে, সাইমন্ডস মারা গেছে। তার টুইট: সিমো... এটি হতে পারে না!
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited