শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৪৯ পিএম, ২০২২-০৫-১২
উত্তর কোরিয়া বৃহস্পতিবার প্রথম কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত নিশ্চিত করেছে এবং দেশটির নেতা কিম জং উন দেশজুড়ে লকডাউনের নির্দেশ দিয়ে ‘ জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। পরমানু শক্তিধর দেশটি কখনোই কোভিড-১৯ সংক্রমণের কথা স্বীকার করেনি এবং সরকার ২০২০ সালে মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটির সীমান্তে কঠোর অবরোধ আরোপ করে। সরকারী কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিজা নিয়েছে, পিয়ংইয়ং-এ জ্বরে আক্রান্ত রোগীদের নমুনা টেস্টে ‘ওমিক্রন বিএ.২ ভেরিয়েন্টের সাথে মিলে গেছে।’ নেতা কিম জং উন সহ শীর্ষ কর্মকর্তারা বৃহস্পতিবার প্রাদুর্ভাবের ব্যাপারে আলোচনার জন্য পলিট ব্যুরোর সংকটকালীন একটি বৈঠক করেছেন এবং ঘোষণা করেছেন যে তারা ‘সর্বোচ্চ জরুরি মহামারি প্রতিরোধ ব্যবস্থা’ বাস্তবায়ন করবে।
কিম ‘গোটা দেশের সমস্ত শহর এবং কাউন্টিগুলোকে তাদের এলাকায় লকডাউন কার্যকর করার নির্দেশ দিয়েছেন।’ যদিও নিষেধাজ্ঞাগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। কেসিএনএ এ কথা জানায়। কিম বৈঠকে বলেছেন, তাদের লক্ষ্য ভাইরাস ছড়িয়ে পড়ার উৎস দ্রুত নির্মূল করা। কিম বলেন, উত্তর কোরিয়া ‘বর্তমান আকস্মিক পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং জরুরি মহামারি প্রতিরোধের কাজে জয়ী হবে।’ তবে কতজনের কোভিড শনাক্ত হয়েছে কেসিএনএ তা নিশ্চিত করতে পারেনি।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited