শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৩:৫৫ পিএম, ২০২২-০৫-০৭
চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা এলাকায় নুরুল ইসলাম (৬২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নুরুল ইসলাম ঋণগ্রস্ত ও আর্থিক টানাপোড়েনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। শনিবার (৭ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম পশ্চিম নিমতলার আবদুল লতিফ রোডের মালেক সারেংবাড়ির মৃত আবদুল মালেকের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, শনিবার সকাল সোয়া ৮টার দিকে বন্দরের নিমতলা এলাকা থেকে গলায় ফাঁস দেওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসে।
বন্দর থানার এসআই আবদুল গফুর বলেন, সকালে খবর পেয়ে নুরুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, নুরুল ইসলাম ঋণগ্রস্ত ছিলেন। তাছাড়া তিনি দুটি বিয়ে করেন। দুই পরিবার নিয়েও আর্থিক টানাপোড়েনে ছিলেন বলে জানা গেছে। তিনি বলেন, এ নিয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা এমদà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited