চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নাফ নদীতে পাচারকালে সাড়ে ৬ কোটি টাকার মাদক উদ্ধার 

টেকনাফ প্রতিনিধি :    |    ০১:৩৫ পিএম, ২০২২-০৪-২৮

নাফ নদীতে পাচারকালে সাড়ে ৬ কোটি টাকার মাদক উদ্ধার 

নাফ নদীতে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি সদস্যরা। জব্দকৃত মাদকের মূল্য প্রায় ছয় কোটি ৪০ লাখ ৩৫ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের জালিয়ারদ্বীপে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী মো. সিরাজুল ইসলাম (২৮) ও সৈয়দ সালাম (৩৮) নামে দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বুধবার রাতে টেকনাফ দমদমিয়া বিওপির উত্তর-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকার পার্শ্ববর্তী নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল নাফ নদীর জালিয়ারদ্বীপের কেওড়া বাগানে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

আনুমানিক রাত ১টার সময় বিজিবি টহলদল একজন ব্যক্তিকে জালিয়ারদ্বীপের পাশে নাফ নদীতে ছদ্মবেশ ধারণ করে কাঠের নৌকায় করে জাল দিয়ে মাছ ধরতে দেখতে পায়। এ সময় টহলদল মিয়ানমার থেকে একজন চোরাকারবারীকে সাঁতরিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপে মাছ ধরারত ওই জেলের কাছে এসে একটি বস্তা হস্তান্তর করলে পূর্ব থেকেই অবস্থানে থাকা বিজিবি টহলদল চারিদিক থেকে স্পিডবোটের মাধ্যমে ঘেরাও করে দুজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১টি বস্তা জব্দ করে। ওই বস্তা থেকে এক কেজি চল্লিশ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও চল্লিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর