চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বৈশ্বিক খাদ্য সহায়তায় ৭০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:৪১ এএম, ২০২২-০৪-২৮

বৈশ্বিক খাদ্য সহায়তায় ৭০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র 

বৈশ্বিক জরুরি খাদ্য সহায়তায় প্রায় ৭০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কৃষি বিভাগ ও আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থা একসঙ্গে এ অর্থ বিতরণ করবে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কার মধ্যেই দেশটির পক্ষ থেকে এমন ঘোষণা এল। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জরুরি খাদ্য সহায়তার অংশ হিসেবে ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, সুদান, দক্ষিণ সুদান ও ইয়েমেনে এ অর্থ বিতরণ করা হবে। মোট অর্থ সহায়তার প্রায় ৩০ কোটি ডলার আসবে বিল এমারসন মানবিক ট্রাস্ট থেকে। এদিকে ইউএসডিএ জানিয়েছে তারা অতিরিক্ত প্রায় ৪০ কোটি ডলার সরবরাহ করবে, যা পরিবহন, শিপিং ও অন্যান্য খরচ বাবদ ব্যবহার করা হবে।

ইউএসএআইডি প্রশাসক সামান্থা পাওয়ার বলেছেন, ইউক্রেন যুদ্ধ বিশ্বকে একটি ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছে। সম্প্রতি ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতিতে কিয়েভ সফরে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এসময় ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে আরও সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই দুই কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের প্রতিশ্রুতি অনুযায়ী, লড়াই চালিয়ে যেতে আরও ৭০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা পাবে ইউক্রেন। ইউক্রেনকে ধারাবাহিকভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে দেশটি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। দুই মাসের বেশি সময় ধরে রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। দুই পক্ষের লড়াইয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে দেশটিতে। জাতিসংঘের হিসাবে ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৫২ লাখ মানুষ।

রিটেলেড নিউজ

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

সর্বশেষ খবর