শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:০১ এএম, ২০২২-০৪-২৬
প্রতিরক্ষা খাতে ব্যয়ের হিসাবে বিশ্বের প্রথম তিনটি দেশের তালিকাতেই রয়েছে ভারত। সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানিয়েছে, ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয়ে যুক্তরাষ্ট্র ও চিনের পরেই ভারতের অবস্থান।
এসআইপিআরআইয়ের তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০২১ পর্যন্ত ভারতের প্রতিরক্ষা খাতে ব্যয় বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। ২০২০ সালের তুলনায় ২০২১-এ খরচ বেড়েছে শূন্য দশমিক নয় শতাংশ। এসময় সামরিক খাতে প্রায় সাত হাজার ৬৬০ কোটি ডলার খরচ হয়েছে ভারতের।
অন্যদিকে, ২০২১ সালে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষাখাতে ব্যয় করে ৮০ হাজার কোটি ডলারের বেশি। চীনের খরচ হয় ২৯ হাজার ৩০০ কোটি ডলার। তবে করোনা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় এক দশমিক চার শতাংশ কমলেও চিনের বেড়েছে প্রায় চার দশমিক সাত শতাংশ।
দ্বন্দ্ব-সংঘাত ও মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। তারপরও প্রতিবছর দেশে দেশে বাড়ছে সামরিক ব্যয়। জানা গেছে, ২০২১ সালে বৈশ্বিক সামরিক ব্যয় বেড়ে রেকর্ড ছুঁয়েছে। এসময় বিশ্বের সামরিক ব্যয় দুই ট্রিলিয়ন ডলার বা দুই লাখ কোটি ডলারে পৌঁছায়। গত সাত বছর ধরেই এ ব্যয় বাড়ছে।
প্রতিরক্ষা ব্যয়ে শীর্ষ দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, চীন, ভারত, যুক্তরাজ্য ও রাশিয়া। বৈশ্বিক সামরিক ব্যয়ের ৬২ শতাংশই করে এ দেশগুলো। রাশিয়ার সামরিক ব্যয় দুই দশমিক নয় শতাংশ বেড়ে প্রায় ছয় হাজার ৬০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এটি দেশটিতে পরপর তৃতীয় বারের মতো বৃদ্ধি। রাশিয়া মোট জিডিপির চার দশমিক এক শতাংশ সামরিক খাতে ব্যয় করে।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited