শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:২৪ এএম, ২০২২-০৪-২৫
ভারতের মুর্শিদাবাদের আজিজ শেখ। রোববার (২৪ এপ্রিল) পেঁয়াজ নিয়ে হাজির হন নওদার আমতলা বাজারে। এক পাতিলেবু বিক্রেতার সামনে উপুড় করে দেন আড়াই কেজি পেঁয়াজ। সেই বিক্রেতা তার বদলে তাকে তুলে দেন দুটি পাতিলেবু।আশ্চর্যজনক হলেও এমনই পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয় বাজারে। বিশেষ করে রমজান মাসে ভারতে আরও বেড়ে গেছে লেবুসহ প্রয়োজনীয় পণ্যের দাম।
জানা গেছে, নওদার রায়পুরের বাসিন্দা আজিজ পেঁয়াজ চাষ করেন। তিনি জানান, গত কয়েক দিন পেঁয়াজের দাম তলানিতে এসে ঠেকায় পেঁয়াজ বিক্রি করতে পারছেন না। মুর্শিদাবাদের বিভিন্ন পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ রুপি। চাষিরা পাচ্ছেন, পাঁচ থেকে সাত রুপি প্রতি কেজি বাবদ। আজিজের মতো ক্ষুদ্র চাষিদের অবস্থা আরও শোচনীয়। রোজার মধ্যে অর্থের অভাবে পাতিলেবু বা অন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তারা সংগ্রহ করছেন অবিক্রিত পেঁয়াজের বিনিময়ে।
পেঁয়াজ ও পান চাষে নওদার খ্যাতি রয়েছে। সেখানে পেঁয়াজ, বরজের পানের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনা চলে। কিন্তু চাষিদের দাবি, এ বারের মতো পেঁয়াজের বিক্রি তাদের আগে করতে হয়নি।আজিজের আক্ষেপ, রোজার মাসে ইফতারের শরবত বানাতে লেবু দরকার। কিন্তু সেই পাতিলেবু কেনার অর্থও হাতে নেই তাদের। তবে পাতিলেবুর বিক্রেতার রমরমা অবস্থা। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে করোনা মহামারির মধ্যে, এমনকি রোজায় বেড়ে গেছে পাতিলেবুর চাহিদা। স্ই সঙ্গে বেড়েছে দাম।
চাষিরা বলছেন, এ বছর চাহিদার তুলনায় পাতিলেবুর জোগান কম। স্থানীয় বাজারে পাতিলেবু উঠতে আরও মাস দেড়েক সময় লাগবে। জেলার বিভিন্ন হাটে-বাজারে সাধারণ মাপের কাগজি লেবু এখন বিক্রি হয় ৫ থেকে ৬ রুপিতে। একটু বড় লেবুর দাম প্রতিটি ১০ রুপি। তবে বিক্রেতারা বলছেন, সাধারণ মাপের লেবুতে রস না থাকায় ১০ রুপি দিয়ে কাগজি লেবুর দিকেই ঝুঁকছেন অধিকাংশ ক্রেতা।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited