শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৫২ পিএম, ২০২২-০৪-২৪
জাপানের হোক্কাইদো দ্বীপের উত্তরাঞ্চলে একটি পর্যটকবাহী নৌকা নিখোঁজ হয়েছে। দেশটির উপকূলরক্ষী বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
সাহায্যের জন্য বার্তা দেওয়ার পরই নৌকাটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর আর কর্তৃপক্ষ নৌকায় থাকা লোকজনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। ওই নৌকায় ২৬ আরোহী ছিল। এর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাজু ১ নামের ওই নৌকাটি শিরেটোকো উপদ্বীপের চারপাশে পর্যটকদের নিয়ে তিন থেকে ঘণ্টার ভ্রমণে বের হয়েছিল। ওই এলাকা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। সেখানে তিমি এবং বিভিন্ন সামুদ্রিক বিভিন্ন প্রাণি দেখার জন্য নৌকায় করে ঘুরে বেড়ান পর্যটকরা এবং এটা খুব জনপ্রিয়। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, নিখোঁজ নৌকাটি উদ্ধারে টহল নৌকা, পুলিশ সদস্য এবং উদ্ধারকাজে সহায়তায় সামরিক বিমান মোতায়েন করা হয়েছে। এই উদ্ধারকাজে স্থানীয় মাছ ধরার নৌকাগুলোও সহযোগিতা করছে।
ওই নৌকার ২৬ আরোহীর মধ্যে দুই ক্রু ছিলেন। এছাড়া দুই শিশুও নিখোঁজ হয়েছে। তীব্র ঢেউয়ের কারণেই নৌকাটি নিখোঁজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ওই নৌকার আরোহীরা সবাই লাইফ জ্যাকেট পরা ছিলেন বলে জানানো হয়েছে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited