শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:৩৮ পিএম, ২০২২-০৪-২১
ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবে রাশিয়া। তবে সে ক্ষেত্রে ন্যাটোকে শর্ত বেধে দেওয়া হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা অ্যালেক্সেই পোলিশচুক রুশ বার্তা সংস্থাকে তাসকে জানিয়েছেন, মস্কোর বিশেষ সামরিক অভিযান তখনই বন্ধ হবে যখন ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে হুমকি দেওয়া বন্ধ করবে ন্যাটো। রাশিয়া ন্যাটোর কাছ থেকে বেশ কিছু প্রতিশ্রুতি চেয়েছে। এর মধ্যে আছে ডনবাসের শান্তিপূর্ণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করা এবং সেই সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলো দ্বারা ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে রাশিয়াকে হুমকি না দেওয়া।
এসব শর্ত পুরোপুরি মানা হলেই ইউক্রেনে বিশেষ অভিযানের সমাপ্তি ঘটবে বলে নিশ্চিত করেছে মস্কো। অ্যালেক্সেই পোলিশচুক জানিয়েছেন, ইউক্রেনে তাদের সামরিক অভিযান পরিকল্পনা অনুসারেই চলছে। তাদের সব লক্ষ্য অর্জন হবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে রাশিয়া সফলভাবে সারমাট নামে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি নিয়ে গর্ব করে বলেছেন, এটি শত্রুদের দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে।
দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার উত্তর-পশ্চিমের প্লেসেটস্ক থেকে উৎক্ষেপণ করা হয়। বুধবার এটি পূর্বের কামচাটকা উপদ্বীপে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানান পুতিন।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited