চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

রোনালদোর ম্যানইউকে একহালি দিয়ে শীর্ষে লিভারপুল 

স্পোর্টস ডেস্ক    |    ০৩:৫২ পিএম, ২০২২-০৪-২০

রোনালদোর ম্যানইউকে একহালি দিয়ে শীর্ষে লিভারপুল 

ইতিহাস কিভাবে বদলায়! স্যার আলেক্স ফার্গুসনের আমলে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে দাঁড়াতেই পারতো না লিভারপুল। আর আজ ইতিহাস বদলে গেছে। এখন দোর্দণ্ড প্রতাপশালী লিভারপুলের সামনে দাঁড়াতে পারছে না ম্যানইউ। ম্যানচেস্টার ইউনাইটেডের সেই জৌলুশ না থাকলেও লিভারপুলের বিপক্ষে তাদের ম্যাচ অন্য আমেজ এনে দেয় দর্শকদের মধ্যে। থাকে টান টান উত্তেজনা। সেই আবহ এবারও ছিল অ্যানফিল্ডে। 

কিন্তু ম্যানইউর দর্শকদের কষ্ট বুকে নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। কারণ, স্বাগতিক লিভারপুলের কাছে একহালি গোল হজম করেছে ম্যানইউ। ৪-০ ব্যবধানে অল রেডদের কাছে হেরেছে রেড ডেভিলরা।লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ। ১টি করে গোল এসেছে সাদিও মানে এবং লুইজ ডিয়াজের কাছ থেকে। তবে এই ম্যাচে ম্যানইউর হেয় খেলেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।

সে সঙ্গে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ম্যানচেস্টারের আরেক দল সিটিকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে লিভারপুল। ৩২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৬। ৩১ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৪। যারা আজ মাঠে নামবে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের বিপক্ষে। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে ম্যানইউ। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে লিভারপুল। ঘরের মাঠে মাত্র পাঁচ মিনিটের মাথায় প্রথম গোলটি করে অল রেডরা। মোহাম্মদ সালাহর ক্রস থেকে ভেসে আসা বলে লুইস ডিয়াজের গোলে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল। 

১০ মিনিটের মাথায় ম্যানইউ আরও বেশি সমস্যায় পড়ে যায়, যখন চোটের কারণে পল পগবাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন কোচ রালফ রাংনিক।
এরপর ২২ মিনিটের মাথায় আবারও ম্যানইউর জালে বল জড়ায় লিভারপুল। এবার গোল করেন মোহাম্মদ সালাহ। অপরদিকে প্রথমার্ধের ৪৫ মিনিটে ইউনাইটেড কোনও শটই নিতে পারেনি লিভারপুলের পোস্টে। পুরো ম্যাচে রেড ডেভিলসরা শট নিয়েছে মাত্র দু’টি। লিভারপুল শট মেরেছে ১৪টি। যার মধ্যে ৩টি পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধেও দু’টি গোল করে লিভারপুল। দ্বিতীয়ার্ধে প্রথম গোলটি আসে সাদিও মানের বাঁ-পা থেকে। এরপর ম্যাচের ৮৫ মিনিটে সালাহ নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন। উল্লেখ্য, চলতি মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউর বিপক্ষে দুই ম্যাচে ৯ গোল করল লিভারপুল। এমন রেকর্ড এর আগে আর কখনও করতে পারেনি অ্যানফিল্ডের দলটি।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর