চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

লাউডস্পিকারে আজান দিতে অনুমতি নিতে হবে মহারাষ্ট্রে 

আন্তর্জাতিক ডেস্ক    |    ০২:৩৫ পিএম, ২০২২-০৪-২০

লাউডস্পিকারে আজান দিতে অনুমতি নিতে হবে মহারাষ্ট্রে 

ভারতের মহারাষ্ট্রে মসজিদে লাউডস্পিকারে আজান দেওয়ার জন্য অনুমতি নিতে হবে। ওই রাজ্যের জামিয়াত-উলামা-ই-হিন্দ ইউনিট সব মসজিদের কাছে আবেদন জানিয়েছে তারা যেন লাউডস্পিকার ব্যবহারের জন্য রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি নেন। সোমবার ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহারের ওপর আদালতের আগের আদেশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ। যে কোনো ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে রাজ্য সরকারকে অনুমতি নিতে হবে। এ বিষয়টি বাধ্যতামূলক করবে রাজ্য সরকার। 

এ বিষয়ে জামিয়াত-উলামা-ই-হিন্দ মহারাষ্ট্র ইউনিটের সেক্রেটারি গুলজার আজমি বলেন, লাউডস্পিকার ব্যবহারের জন্য বেশিরভাগ মসজিদগুলোই ইতোমধ্যেই পুলিশ বিভাগ থেকে অনুমতি নিয়েছে। কিন্তু যারা এখনও অনুমতি নেয়নি তাদের উদ্দেশে তিনি বলেন, মসজিদে আজানের সময় লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অনুমতি নিতে হবে। তিনি বলেন, এই রাজ্যের পুলিশ খুবই সহযোগিতা করছে। তারা মসজিদগুলোকে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দিচ্ছে। মহারাষ্ট্র সরকার যেভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছে তার প্রশংসা করেছেন গুলজার আজমি। তিনি বলেন, সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে রাজ্য সরকার।

সম্প্রতি মসজিদে লাউডস্পিকারে আজান দেওয়ার বিষয়টি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। মসজিদে লাউডস্পিকার ব্যবহার করা যাবে না বলে দাবি করেন তিনি। রাজ ঠাকরে জানান, কোনো ধর্মের প্রার্থনা করার বিপক্ষে নন তারা। তবে মসজিদে জোরে লাউডস্পিকার বাজানোর বিরোধী তারা। তিনি বলেন, আমরা মহারাষ্ট্রে দাঙ্গা চাইনা। প্রার্থনা করতে কেউ আপনাদের মানা করেনি। যে সব মসজিদে বেআইনিভাবে লাউডস্পিকার বসানো হয়েছে সেগুলো যেন খুলে ফেলা হয়। আপনারা যদি লাউডস্পিকার বাজিয়ে প্রার্থনা করেন, তবে আমরাও লাউডস্পিকার ব্যবহার করব। মুসলিমদের বোঝা উচিত, আইনের ঊর্ধে ধর্ম নয়।

এর আগে তিনি বলেন, দেশের সব হিন্দু ভাইদের বলবো তৈরি হন। ৩ মে’র পর দেশের কোনও মসজিদে লাউডস্পিকার বাজলে, মসজিদের সামনেই আমরা হনুমান চালিশা পড়ব। প্রয়োজনে দিনে পাঁচবার লাউডস্পিকারে হনুমান চালিশা বাজাব। তার এমন বক্তব্যের কারণে বিতর্ক ছড়িয়ে পড়ে। কিন্তু এর মধ্যেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মসজিদে লাউডস্পিকার বাজানো যাবে না। লাউডস্পিকার বাজানোর জন্য বিশেষ অনুমতি নিতে হবে বলে জানানো হয়।

রিটেলেড নিউজ

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর