চট্টগ্রাম   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬  

শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ ডে’র নামে অশ্লীলতা বন্ধের নির্দেশ 

ঢাকা অফিস ::    |    ০৩:৪৬ পিএম, ২০২২-০৪-১৭

শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ ডে’র নামে অশ্লীলতা বন্ধের নির্দেশ 

র‌্যাগ ডে’র নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, উদ্যম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অশ্লীলতা ও নগ্নতা বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, তথ্য সচিব, সংস্কৃতি সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাবি, রাবি, জাবি, খুবি ও ববির উপাচার্য, পুলিশের মহাপরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (১৭ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। এছাড়া র‌্যাগ ডে’র নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, উদ্যাম নৃত্য, বুলিং বন্ধে গত ৭ এপ্রিল আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এর আগে এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের পর ব্যবস্থা গ্রহণ না করায় রিট করা হয় বলে জানান কামরুল হাসান।

আইনজীবী কামরুল হাসান বলেন, সম্প্রতি র‌্যাগ ডে’র নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টির আয়োজন করা হয়। এগুলোর স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। ছাত্র-ছাত্রীদের নৈতিক জীবন মান তৈরিতে কারিগর হওয়ার কথা শিক্ষকদের। অথচ সেই শিক্ষা প্রশাসকদের পৃষ্ঠপোষকতায় এবং তাদের উপস্থিতিতে চরম নৈতিক অবক্ষয়মূলক কার্যকলাপ চলছে। আগামী প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে র‌্যাগ ডে’র নামে এসব অশ্লীল কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

রিটেলেড নিউজ

স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে ফিরে আসছে ফ্রীডম পার্টি

স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে ফিরে আসছে ফ্রীডম পার্টি

আমাদের ডেস্ক : : বাংলাদেশ আজ তার ইতিহাসের এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে জনমানুষ, দেশ এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি নত...বিস্তারিত

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ 

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ 

ঢাকা অফিস :: : ভারতে পলাতক স্বৈরাচার শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব ...বিস্তারিত

বিলাসীপণ্য আপেলে আগুন, চাহিদা-আমদানি দুটোই কম

বিলাসীপণ্য আপেলে আগুন, চাহিদা-আমদানি দুটোই কম

নিজস্ব প্রতিবেদক : বিলাসীপণ্যের তালিকায় স্থান হওয়ায় আপেলের দাম বেড়ে যায় দুই থেকে তিনগুণ। এতে আপেল কেনা থেকে মুখ ফ...বিস্তারিত

রমজান মাসের কিছু ভুল, যেগুলো থেকে বেঁচে থাকা দরকার

রমজান মাসের কিছু ভুল, যেগুলো থেকে বেঁচে থাকা দরকার

আমাদের ডেস্ক : : রমজান মাসের রোজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহমুখি মানুষ ও আল্লাহমুখি অন্তর তৈরি করা। সারা বছর নানাবিধ ...বিস্তারিত

ঝড়-বৃষ্টির ও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে 

ঝড়-বৃষ্টির ও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে 

ঢাকা অফিস :: : দেশের বিভিন্ন অঞ্চলে শনিবারও (২৮ মে) কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে। অন্যদিকে কয়েকটি জেলায় তাপপ...বিস্তারিত

পেঁয়াজে শুধু স্বয়ংসম্পূর্ণতা নয়, রপ্তানিও করতে পারব : কৃষিমন্ত্রী

পেঁয়াজে শুধু স্বয়ংসম্পূর্ণতা নয়, রপ্তানিও করতে পারব : কৃষিমন্ত্রী

ঢাকা অফিস :: : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, পেঁয়াজ উৎপাদনে দেশ শুধু স্বয়ংসম্পূর্ণ নয়, আগামী কয়েক বছর...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর