চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল 

আমাদের ডেস্ক :    |    ০৪:৪৯ পিএম, ২০২২-০৪-১৬

জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল 

‘চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির জব্বারের বলীখেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ এপ্রিল। আগে এ খেলা লালদীঘি মাঠে হলেও এবার জেলা পরিষদ চত্বরে আয়োজন করা হবে। তবে বৈশাখী মেলা এবার ২৪-২৬ এপ্রিল হবে।’ শনিবার (১৬ এপ্রিল) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী এ ঘোষণা দেন। 

মেয়র বলেন, কয়েকদিন আগে মেলা কমিটি ঘোষণা দিয়েছিল এবার জব্বারের বলীখেলা হবে না। এটা প্রচারের পর মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকে ফোন করে হতাশা ও ক্ষোভের কথা জানান। আজ সকালে আয়োজক কমিটির সবাইকে নিয়ে বৈঠক করেছি। বৈঠকে মেলা ও খেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ১২ বৈশাখ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জেলা পরিষদ চত্বরে বলীখেলা হবে। আর মেলা হবে ১১, ১২ ও ১৩ বৈশাখ তিনদিন।

শনিবার সকাল ১১টায় মেয়র রেজাউল করিম চৌধুরী বহদ্দারহাটে নিজ বাসভবনে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। পরে সংবাদ সম্মেলনে বলীখেলা ও মেলা আয়োজনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সভাপতি জহুর লাল হাজারী, সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

২০১৯ সাল পর্যন্ত স্বাভাবিকভাবে আবদুল জব্বারের বলীখেলা ও মেলা অনুষ্ঠিত হলেও করোনা প্রাদুর্ভাবের কারণে ২০২০ ও ২০২১ এ অনুষ্ঠিত হয়নি। চলতি বছর মাঠ ব্যবহারের অনুপযোগী থাকায় দুইদিন আগে সংবাদ সম্মেলন করে মেলা ও বলীখেলা স্থগিত করার ঘোষণা দেন আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি। ইংরেজ শাসনের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের ব্যবসায়ী আবদুল জব্বার ১৩১৬ সনের ১২ বৈশাখ শুরু করেন বলীখেলা। ২০১৯ সালে লালদীঘি ময়দানেই মেলা ও বলীখেলার ১১০ তম আসর বসে। 

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত


জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত


চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ইমরান নূর: কোঅর্ডিনেটর : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা এমদà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর