চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাশিয়া-ইউক্রেনের অনুপস্থিতিতে গমের বাজার দখলে নিচ্ছে ভারত 

আন্তর্জাতিক ডেস্ক    |    ০২:৪৬ পিএম, ২০২২-০৪-১৬

রাশিয়া-ইউক্রেনের অনুপস্থিতিতে গমের বাজার দখলে নিচ্ছে ভারত 

রাশিয়া-ইউক্রেনের অন্যতম বৃহত্তম গম ক্রেতা মিসর। কিন্তু দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধের কারণে দেশটি এবার ভারত থেকে গম কেনার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) ভারতীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযুষ গয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্বের মোট গম রপ্তানির ২৯ শতাংশই সরবরাহ করে রাশিয়া-ইউক্রেন। গত ২৪ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সংঘাত শুরুর পর থেকে বিশ্ববাজারে গম সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে।

২০২০ সালে রাশিয়া থেকে ১৮০ কোটি মার্কিন ডলারের ও ইউক্রেন থেকে ৬১ কোটি ৮০ লাখ ডলারের গম আমদানি করেছিল মিসর। উত্তরপূর্ব আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মধ্যে সংযোগকারী দেশটি এখন ভারত থেকে ১০ লাখ টন গম আমদানি করতে চায়, এর মধ্যে চলতি এপ্রিল মাসেই নেবে ২ লাখ ৪০ হাজার টন।

পীযুষ গয়াল এক টুইটে বলেন, ভারতের কৃষকরা এখন বিশ্বকে খাওয়াচ্ছেন। ভারতকে গম সরবরাহকারী হিসেবে অনুমোদন দিয়েছে মিসর। বিশ্ব স্থিতিশীল খাদ্য সরবরাহে নির্ভরযোগ্য বিকল্প উৎসের সন্ধানে নামলে এগিয়ে যায় মোদী সরকার। কৃষকরা আমাদের শস্যভাণ্ডার উপচে পড়া নিশ্চিত করেছেন এবং আমরা সারা বিশ্বকে তা পরিবেশন করতে প্রস্তুত।

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক হলেও রপ্তানিতে তাদের অংশ এক শতাংশেরও কম। দেশটির উৎপাদিত গমের সিংহভাগই ব্যবহৃত হয় অভ্যন্তরীণ চাহিদা মেটাতে। বাকি অংশ বাংলাদেশ, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে রপ্তানি হয়।

পরিমাণ ও মূল্য উভয় দিক থেকে ভারতীয় গমের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ। ২০২০-২১ অর্থবছরে ভারতের মোট গম রপ্তানির ৫৪ শতাংশই এসেছে বাংলাদেশে। ওই বছর ভারতীয় গমের শীর্ষ ১০ ক্রেতা ছিল বাংলাদেশ, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ইয়েমেন, আফগানিস্তান, কাতার, ইন্দোনেশিয়া, ওমান ও মালয়েশিয়া।

তবে বিশ্বব্যাপী ভারতের গম রপ্তানি ক্রমেই বাড়ছে। ২০১৬ সালে বৈশ্বিক গম রপ্তানিতে তাদের অংশ ছিল মাত্র ০.১৪ শতাংশ, ২০২০ সালে তা বেড়ে ০.৫৪ শতাংশে পৌঁছেছে। আবার, ২০১৯-২০ অর্থবছরে ভারতের গম রপ্তানির পরিমাণ ছিল ৬ কোটি ১৮ লাখ ডলারের, যা ২০২০-২১ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ৫৪ কোটি ৯৬ ডলারে।

এছাড়া, ২০২১-২২ অর্থবছরের এপ্রিল থেকে জানুয়ারি মাস পর্যন্ত দেশটি গম রপ্তানি করেছে ১৭৪ কোটি ডলারের, যেখানে আগের বছরের একই সময়ে তাদের রপ্তানি ছিল মাত্র ৩৪ কোটি ১৭ লাখ ডলারের। ভারতে প্রতি বছর প্রায় ১০ কোটি ৭৫ লাখ টন গম উৎপাদিত হয়। দেশটির প্রধান গম উৎপাদনকারী রাজ্যগুলোর মধ্যে রয়েছে উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার ও গুজরাট।

রিটেলেড নিউজ

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর