শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০২:৪১ পিএম, ২০২২-০৪-১২
রিয়াল মাদ্রিদ-চেলসির হাইভোল্টেজ এক ম্যাচ আজ (মঙ্গলবার), চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল। তবে বড় এই দুই দলের লড়াইয়ের ভোল্টেজ যেন অনেকটাই কমিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে চেলসিরই মাঠে তাদের ৩-১ গোলে হারিয়ে সেমির পথে এক পা দিয়ে রেখেছে কার্লো আনচেলত্তির দল। এখান থেকে শেষ চারে নাম লেখাতে হলে রিয়ালের মাঠে এবার অসাধ্য সাধন করতে হবে চেলসিকে। চেলসি কোচ টমাস টুখেল সেই আশা ছেড়েই দিয়েছেন। ফিরতি লেগে তার দলের ঘুরে দাঁড়ানোর প্রশ্নে টুখেল বলেন, তাদের সম্ভাবনা আর নেই বললেই চলে।
তবে প্রতিপক্ষ কোচের এমন কথাকে ফাঁদ মনে করছেন রিয়াল তারকা কাসিমিরো। সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমরা তার (টুখেল) কথায় কান দেব না। সম্ভবত গত সপ্তাহে লন্ডনে আমরা চলতি মৌসুমে আমাদের সেরা ৯০ মিনিট খেলেছি এবং সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জনের কাছাকাছি যেতে একটি বড় পদক্ষেপ নিয়েছি। কিন্তু আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে পারি না।' কাসিমিরো যোগ করেন, 'টমাস টুখেল যা বলেছেন, তা আমরা সবাই শুনেছি। আমরা এই ফাঁদে পা দেব না। আমরা জানি, এটি কঠিন ম্যাচ হবে। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আমরা ম্যাচটিকে হালকাভাবে নেব না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি।'
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited