শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০২:০৯ পিএম, ২০২২-০৪-১২
ফিলিপাইনে মেগি ঝড়ের প্রভাবে বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও পূর্ব ও দক্ষিণ উপকূলে আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন। স্থানীয় সময় রোববার ফিলিপাইনে আঘাত হানে ওই ঝড়টি। স্থানীয়ভাবে আগাটন নামে পরিচিত এই ঝড়ের প্রভাবে ঘন্টায় ৬৫ কিলোমিটার (৪০ মাইল) বেগে ঝোড়ো বাতাস বয়ে গেছে।
পূর্ব উপকূলে ঝড় আঘাত হানার আগে ১৩ হাজারের বেশি মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন।
ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়ি-ঘর এবং ফসলের মাঠ বন্যার পানিতে তলিয়ে গেছে।
ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লেইতে প্রদেশ। সেখান থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা সংস্থা নিশ্চিত করেছে যে, দক্ষিণাঞ্চলে দাভাও শহরে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ডিসেম্বরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে সুপার টাইফুন রাই আঘাত হানে। এতে কমপক্ষে ৩৭৫ জনের মৃত্যু হয় এবং ক্ষতিগ্রস্ত হয় ৫ লাখ মানুষ।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited