চট্টগ্রাম   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

নেইমার-এমবাপের গোলের হ্যাটট্রিক, অ্যাসিস্টের হ্যাটট্রিক মেসির  

স্পোর্টস ডেস্ক    |    ১২:৪৬ পিএম, ২০২২-০৪-১০

নেইমার-এমবাপের গোলের হ্যাটট্রিক, অ্যাসিস্টের হ্যাটট্রিক মেসির  

মেসি-নেইমার-এমবাপে; সংক্ষেপে যাদের বলা হয় এমএনএম। সময়ের অন্যতম সেরা তিন ফুটবলারকে দলে ভেড়ানোর পর তাদের কাছ থেকে যথাযথ সার্ভিস পাওয়া নিয়ে নানান কথাই শুনতে হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইকে। অবশেষ একসঙ্গে জ্বলে উঠছেন এ তিন তারকা। শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে গোলের হ্যাটট্রিক করেছেন নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপে। তাদের দিয়ে গোল করিয়ে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এ তিনজনের উজ্জ্বল পারফরম্যান্সের দিন ক্লারমন্ত ফুটকে ৬-১ গোলের বড় জয় পেয়েছে পিএসজি। 

এর আগে নিজেদের সবশেষ ম্যাচে লরিয়েন্তকে ৫-১ গোলে হারিয়েছিল ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাবটি। সেদিন জোড়া গোল করেছিলেন এমবাপে ও নেইমার। অন্য গোল এসেছিল মেসির পা থেকে। ঠিক পরের ম্যাচেও দলকে বড় জয় এনে দিলেন এ তিন তারকা। ক্লারমন্তের মাঠে খেলতে গিয়ে ম্যাচের ষষ্ঠ মিনিটেই মেসির অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে দেন নেইমার। ম্যাচের আয়ু ২০ মিনিট হওয়ার আগে মেসির দ্বিতীয় অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বিরতিতে যাওয়ার আগে জোদেল দোসুর গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ফিরে রীতিমতো তাণ্ডব চালানো হয় ক্লারমন্ত রক্ষণে। তবু গোলের জন্য অপেক্ষা করতে হয়ে ৭১ মিনিট পর্যন্ত। ডি-বক্সের মধ্যে এমবাপেকে ফাউল করা হলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন নেইমার। এর মিনিট তিনেক পর এমবাপেকে গোল বানিয়ে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার। দলের হালি ও নিজের দ্বিতীয় গোলটি করে নেন এমবাপে। ম্যাচের ৮০ মিনিটের মাথায় মেসির হ্যাটট্রিক অ্যাসিস্ট থেকে নিজের গোলের হ্যাটট্রিক পূরণ করেন এ ফরাসি তরুণ।

এমবাপের গোলের ও মেসির অ্যাসিস্টের হ্যাটট্রিক হওয়ার পর বাকি ছিল নেইমারের গোলের হ্যাটট্রিক। সেটির জন্য সময় লাগে তিন মিনিট। এবার বল বানিয়ে দেন এমবাপে, সহজেই লক্ষ্যভেদ করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। যা দলকে এনে দেয় ৬-১ গোলের জয়। ২০১৯ সালের জানুয়ারির পর এবারই প্রথম লিগ ওয়ানের একই ম্যাচে হ্যাটট্রিক করলেন একই দলের দুই খেলোয়াড়। এছাড়া লিগ ওয়ানের একই মৌসুমে দুইবার অ্যাসিস্টের হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড় হয়ে গেছেন মেসি। সবমিলিয়ে ক্যারিয়ারে ছয়বার অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন তিনি।

এমএনএমের এমন উজ্জ্বল পারফরম্যান্সের দিন পাওয়া বড় জয়ে ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে পিএসজি। দুই নম্বরে থাকা রেনের সংগ্রহ ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট। মার্শেইর ঝুলিতে রয়েছে ৩০ ম্যাচে ৫৬ পয়েন্ট। শেষ সাত ম্যাচ থেকে মাত্র ১০ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে পিএসজি।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর