শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ১১:৩৮ এএম, ২০২২-০৪-১০
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ট্রাক উল্টে আবুল মঞ্জুর প্রকাশ গোরা মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।শনিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে মেরিন ড্রাইভের উখিয়ার ইনানী পাটুয়ারটেক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল মঞ্জুর গোরা মিয়া উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার বাঁচা মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, শামলাপুর থেকে কক্সবাজারমুখী একটি ট্রাক ইনানী পাটুয়ারটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা ও ইনানী পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থা কয়েকজনকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাদের কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। বাকিদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলিউর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited