শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:২৮ পিএম, ২০২২-০৪-০৯
ইউক্রেন অভিযানে সামরিক বাহিনী পুনর্গঠন করেছে রাশিয়া। পশ্চিমা এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি নতুন এক জেনারেলকে যুদ্ধের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই জেনারেলের সিরিয়া যুদ্ধের সময়কার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে বলে জানা গেছে। পরিচয় প্রকাশ না করা শর্তে একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের সামরিক কমান্ডার জেনারেল আলেক্সান্ডার ডিভোনকোভ এখন থেকে ইউক্রেন যুদ্ধের নেতৃত্ব দেবেন।
সূত্রটি বলছে, ওই বিশেষ কমান্ডারের সিরিয়ায় রুশ অভিযান পরিচালনার অনেক অভিজ্ঞতা রয়েছে। সে কারণে তার মাধ্যমে সামগ্রিক কমান্ড এবং নিয়ন্ত্রণের উন্নতি আশা করা হচ্ছে। বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বাড়াতেই এই পরিবর্তন আনা হয়েছে। এক মাসের বেশি সময় ধরে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। কিন্তু এই দীর্ঘ সময়ে তাদের তেমন কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেনের বড় বড় শহরের নিয়ন্ত্রণ এখনও দেশটির সরকারের হাতেই রয়েছে।
এদিকে রাশিয়ার কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা এনেছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা শুক্রবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার ৮ কূটনীতিককে বহিষ্কার এবং রাশিয়ার কয়লা আমদানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেন। কিশিদা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ক্রমাগত বেসামরিক লোকজনকে হত্যা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে রাশিয়া। এগুলো ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে ক্রমাগত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে জাপান। এ বিষয়ে কিশিদা বলেন, ইউক্রেনের পাশে আছে জাপান।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited