শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৩৪ পিএম, ২০২২-০৪-০৭
মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পোলেসি আগামী সপ্তাহে তাইওয়ান সফরে যেতে পারেন। এমন খবর প্রকাশের পরই চীনের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। চীন জানিয়েছে, পোলেসি তাইওয়ান সফরে গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে বলেও জানানো হয়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে চীন। আর চীনের এমন দৃষ্টিভঙ্গির কারণেই বেইজিং ও মস্কোর মধ্যে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। অন্যদিকে তাইওয়ানকে সামরিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
তবে স্পিকার পোলেসি তাইওয়ান সফরে যাবেন কি না সে ব্যাপারে স্পষ্ট করে জানানো হয়নি। কিন্তু জাপান ও তাইওয়ানের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, তার এই সপ্তাহের শেষে টোকিও সফরের পর এটি হতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে পরিচালিত সব ধরণের আনুষ্ঠানিক কার্যক্রমের বিরোধিতা করে বেইজিং। ওয়াশিংটনের উচিত এ সফর বাতিল করা।
বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, এজন্য যে কোনো পরিণতির দায় যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। গত বছরের নভেম্বরে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানে ১৫৯টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চল প্রায়ই লঙ্ঘন করে বেইজিং। এ নিয়ে দেশগুলোর মধ্যে সম্প্রতি উত্তেজনা বেড়েছে।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited