চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

২৪ ঘণ্টা না যেতেই পদত্যাগ করলেন শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:০৭ পিএম, ২০২২-০৪-০৫

২৪ ঘণ্টা না যেতেই পদত্যাগ করলেন শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রী 

শপথ নেওয়ার ২৪ ঘণ্টা যেতে না যেতেই পদত্যাগ করলেন শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রী আলি সাবরি। মঙ্গলবার (৫ এপ্রিল) লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য নিশ্চিত করেছে। প্রেসিডেন্টের কাছে পাঠানো পদত্যাগপত্রে সাবরি বলেছেন, তিনি কেবল অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এবং পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট যদি সংসদের বাইরের কোনো উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ করতে চান, তাহলে তিনি (সাবরি) নিজের সংসদীয় আসন থেকেও পদত্যাগ করতে রাজি। 

এর আগে, চরম অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট রাজনৈতিক টানাপোড়েনে গত রোববার একযোগে পদত্যাগ করেন দ্বীপরাষ্ট্রটির মন্ত্রিসভার সব সদস্য। লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্যই পদত্যাগপত্র জমা দেন। এর পরের দিনই নতুন করে চারজনকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেন লঙ্কান প্রেসিডেন্ট। অর্থমন্ত্রী হিসেবে বাসিল রাজাপাকসের স্থলাভিষিক্ত হন আলি সাবরি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান জিএল পেইরিস। এছাড়া দীনেশ গুনবর্ধনে শিক্ষামন্ত্রী ও জনস্টন ফার্নান্দো মহাসড়ক মন্ত্রী হিসেবে শপথ নেন।

শ্রীলঙ্কায় মন্ত্রীদের পাশাপাশি পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরালও। তিনি শ্রীলঙ্কার একজন অন্যতম নীতিনির্ধারক। বৈদেশিক মুদ্রার সংকটের মধ্যে ক্যাবলার গত বছরের সেপ্টেম্বরে লঙ্কান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন। বৈদেশিক ঋণের ওপর নির্ভরশীলতা কমাতে কাজ করছিলেন তিনি। ১৯৪৮ সালে স্বাধীনতালাভের পর থেকে সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট রাজাপাকসে। চলছে ৩৬ ঘণ্টার কারফিউ। তা সত্ত্বেও বিক্ষোভের শঙ্কায় সব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে শনিবার সন্ধ্যা ৬ টায় শুরু হওয়া কারফিউ চলবে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
 
রিটেলেড নিউজ

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

সর্বশেষ খবর