শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:১৭ পিএম, ২০২২-০৪-০৫
ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমাঞ্চলের একটি গ্রামে হাত বাঁধা পাঁচ বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর মধ্যে স্থানীয় মটিজিন গ্রামের মেয়র, তার স্বামী ও ছেলের মরদেহও রয়েছে। মেয়রসহ চারজনের মরদেহ ইউক্রেনীয় এক পুলিশ সদস্যের বাড়ির পাশের পাইন বনের একটি কবরে অর্ধেক পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়। বাকি মরদেহটি বাগানের একটি কুয়ায় পড়েছিল। সবগুলো মরদেহেরই পিঠের পেছনে হাত বাঁধা ছিল।
পুলিশ জানিয়েছে, ৫০ বছর বয়সী মেয়র ওলগা সুখেঙ্কো, তার স্বামী ও তাদের ছেলেকে রাশিয়ার সৈন্যরা গত ২৪ মার্চ অপহরণ করে। ওই এলাকার বাসিন্দাদের মতে, মেয়র ও তার স্বামী রুশ বাহিনীর আক্রমণের বিরোধিতা করায় তাদের অপহরণ করা হয়েছে।এদিকে গত ১১ মার্চ, দক্ষিণ ইউক্রেনের শহর মেলিটোপোলের মেয়রকে রুশ সেনারা অপহরণ করে। তবে কয়েকদিন পরই তিনি মুক্তি পান।
অন্যদিকে, মটিজিন গ্রাম থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরের শহর বুচার রাস্তায় ছড়ানো-ছিটানো অবস্থায় বেসামরিক লোকদের মরদেহ পাওয়া গেছে। একই সঙ্গে সেখানে পাওয়া গণকবর রুশ বাহিনী কর্তৃক ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগের জন্ম দিয়েছে।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited