শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৪১ এএম, ২০২২-০৪-০৩
মালিতে সামরিক অভিযানে ২০৩ জন নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির কেন্দ্রীয় সাহেল রাজ্যে ওই অভিযান চালানো হয়েছে। এদিকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন জানিয়েছে, তাদের কাছে বেসামরিক হতাহতের খবর রয়েছে। তাদের পক্ষ থেকে মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত মোরা অঞ্চলে ওই সামরিক অভিযান চালানো হয়েছে। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে। এই ঘোষণা এমন এক সময় এলো যখন দেশটির বেশ কিছু সামাজিক মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে যে, মোরা অঞ্চলে চলতি সপ্তাহে বেসামরিক নাগরিকসহ বহু মানুষকে হত্যা করা হয়েছে। মালিতে সংঘাতপূর্ণ এলাকায় প্রবেশের অনুমতি না থাকায় সামরিক অভিযান এবং হতাহতের খবর যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে সামাজিক মাধ্যমে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ার পর মালির সামরিক বাহিনী একটি বিবৃতি জারি করে জানিয়েছে, মোরা গ্রামে তিন শতাধিক মানুষ নিহত হয়েছে। তবে তারা নিহতদের সন্ত্রাসী বলে উল্লেখ করেছে। বলা হচ্ছে তিন শতাধিক সন্ত্রাসী নির্মূল করা হয়েছে। প্রশাসন বলছে, আল কায়েদা এবং ইসলামিক স্টেট (আইএস) ওই এলাকা নিয়ন্ত্রণ করছে। তাই ওই এলাকা পুনরুদ্ধারের জন্য জোর দেওয়া হচ্ছে। তবে সেখানে কী ঘটছে সে সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানা সম্ভব হচ্ছে না।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited