চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ থেকে নিরাপত্তাকর্মী নেবে মালয়েশিয়া 

ঢাকা অফিস ::    |    ০৩:৪১ পিএম, ২০২২-০৩-৩০

বাংলাদেশ থেকে নিরাপত্তাকর্মী নেবে মালয়েশিয়া 

মালয়েশিয়ার কুয়ালালামপুরে মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা বিন জাইনুদ্দিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান।
বৈঠকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশটিতে অনেক নিরাপত্তাকর্মী প্রয়োজন হবে, তাই বাংলাদেশ থেকে নিরাপত্তাকর্মী নেবে মালয়েশিয়া। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডিফেন্স সার্ভিস এশিয়া (ডিএসএ) উপলক্ষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণে মালয়েশিয়া যান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশের শ্রমিকসহ প্রবাসীরা যেন কোনো ধরনের হয়রানি ও প্রতারণার শিকার না হন সেজন্য মালয়েশিয়া সরকার ই-লকার চালু করবে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। ই-লকারে মালয়েশিয়ায় বসবাসরত সব বাংলাদেশিদের বিস্তারিত তথ্য থাকবে। ই-লকারের বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সভায় বিস্তারিত উপস্থাপন করেন। 

বাংলাদেশিদের তথ্যসমূহ ডাটাবেজ আকারে সন্নিবেশ করার জন্য এরই মধ্যে সরকার অনেক কাজ করেছে। এনআইডি, পাসপোর্টসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে এই ডাটাবেজ সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি বা কেউ যাতে কোনোভাবে প্রতারিত না হয় সে লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার জন্য উভয় পক্ষ একমত পোষণ করেন। এক্ষেত্রে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্য মালয়েশিয়া প্রস্তাব করেন।

এছাড়া দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও যোগ্যতার প্রশংসা করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে দ্রুত ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ও রাষ্ট্রদূত গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

ঠাকুরগাঁওয়ে পূজা ও উপনির্বাচনে পুলিশের জোড়ালো ভূমিকা চায় জামায়াত

ঠাকুরগাঁওয়ে পূজা ও উপনির্বাচনে পুলিশের জোড়ালো ভূমিকা চায় জামায়াত

অনলাইন ডেস্ক: : বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপনির্বাচন, পূজা, পুলিশ সুপার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদà§...বিস্তারিত

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

সর্বশেষ খবর