চট্টগ্রাম   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬  

শিরোনাম

সুইডেনকে হারিয়ে বিশ্বকাপে পোল্যান্ড 

স্পোর্টস ডেস্ক    |    ০২:০২ পিএম, ২০২২-০৩-৩০

সুইডেনকে হারিয়ে বিশ্বকাপে পোল্যান্ড 

লড়াইটা যেন ছিল জ্লাতান ইব্রাহিমোভিচ বনাম রবার্ট লেভানদোভস্কির। যে লড়াইয়ে শেষ হাসি হাসলেন লেভা। বিদায় হয়ে গেলো সুইডেনের, ঘরের মাঠে দারুণ জয়ে কাতার বিশ্বকাপে পা রাখলো পোল্যান্ড। পোল্যান্ডের খজুফে মঙ্গলবার রাতে বাছাইয়ে প্লে-অফের ‘বি’ গ্রুপের ফাইনালে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। লেভানদোভস্কি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন পিতর জিয়েলিন্সকি। 

আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে উঠে ম্যাচ। ১৮ মিনিটের মাথায় সুযোগ পেয়েছিল সুইডেন। আলেকজান্ডার ইসাকের পাস থেকে এমিল ফর্সবার্গ নিচু কোনাকুনি শট ঝাঁপিয়ে পড়ে আটকান ভয়জেখ স্ট্যাসনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভুল করে বসে সুইডিশরা। জেকোস ক্রিকোভিয়া ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি।

৫৭তম মিনিটে সমতা টানার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ফর্সবার্গ। এবারও ঝাঁপিয়ে পড়ে পোল্যান্ডকে রক্ষা করেন ভয়চেখ স্ট্যাসনি। 
৭২তম মিনিটে বিপজ্জনক সীমানায় বল হারান সুইডিশ ডিফেন্ডার মার্কান দানিয়েলসন। সেই সুযোগে বল ধরে সবাইকে পেছনে ফেলে বক্সে ঢুকে জোরালো শটে জাল খুঁজে নেন জিয়েলিন্সকি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই বিশ্বকাপে নাম লেখায় পোল্যান্ড।

রিটেলেড নিউজ

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো ম...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছি...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত


ঢাকায় নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম

ঢাকায় নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে নতুন ধরনের ক্রিকেট খেলতে চাইছে বাংলাদেশ। নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর