শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:৫৭ পিএম, ২০২২-০৩-৩০
অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বড় হারে সুবিধা হয়েছে বাংলাদেশের। তাদের টপকে ওয়ানডে র্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে এসেছে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়ায় ৯৩। পাকিস্তানের রেটিং পয়েন্টও সমান। তবে ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে পড়ায় সাত নম্বরে নেমে গেছে বাবর আজমের দল, আগে যেখানে ছিল বাংলাদেশ।
তবে এখন ছয়ে চলে আসলেও পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি ওয়ানডে সিরিজে চোখ রাখতে হবে টাইগার সমর্থকদের। তিন ম্যাচের এই সিরিজে পাকিস্তান একটি ম্যাচ জিতে গেলেও আবার ষষ্ঠ স্থান দখলে নিয়ে নেবে। আর তারা হোয়াইটওয়াশ হলে ছয় নম্বরেই থাকবে তামিম ইকবালের দল। ওয়ানডে র্যাংকিংয়ে এখন শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২১। দুই নম্বরে থাকা ইংল্যান্ড দুই পয়েন্ট পিছিয়ে (১১৯)। ১১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে অস্ট্রেলিয়া। চার নম্বরে ভারত ১১০ এবং দক্ষিণ আফ্রিকা ১০২ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। তার পরই এখন অবস্থান বাংলাদেশের। বাংলাদেশের পরে যথাক্রমে পাকিস্তান (৯৩), শ্রীলঙ্কা (৮১), ওয়েস্ট ইন্ডিজ (৭৭) আর আফগানিস্তান (৬৮)।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited