শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:৪০ পিএম, ২০২২-০৩-৩০
মাধ্যমিকের স্কুলে মেয়েদের যাওয়ার অনুমতি দিয়ে ঘোষণা দেওয়ার পরও পিছু হটেছে আফগানিস্তানের তালেবান সরকার। বিষয়টি নিয়ে নিন্দার ঝড় বইছে। এর মাঝে বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানের অবকাঠামোগত উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের কাজ আটকে দিয়েছে তারা। বিশ্বব্যাংক কর্তৃপক্ষ বলছে, মাধ্যমিকের স্কুলে মেয়েদের যাওয়া নিষিদ্ধ করা উদ্বেগজনক। তালেবান সরকারের এ সিদ্ধান্তের কারণে ছয়শ মিলিয়ন ডলারের প্রকল্পের কাজ আটকে দেওয়া হয়েছে।
সাধারণ মানুষের জীবিকা, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে আফগানিস্তানে পুনরায় অবকাঠামো নির্মাণের ট্রাস্ট ফান্ডের (এআরটিএফ) আওতায় জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে চারটি বড় প্রকল্প বাস্তবায়ন করার কথা বিশ্ব ব্যাংকের। কিন্তু ব্যাংকের শর্ত আছে যে, আফগান নারীদের ক্ষেত্রেও সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। তারা আরও জানিয়েছে, চারটি প্রকল্প অনুমোদনের জন্য এআরটিএফ দাতাদের কাছে উপস্থাপন করা হবে যখন বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক অংশীদাররা পরিস্থিতি সম্পর্কে আরও ভালভাবে অবগত হতে পারে। একই সঙ্গে প্রকল্পগুলোর লক্ষ্য পূরণ হবে এমন আস্থা থাকে।
গত বুধবার (২৩ মার্চ) তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়, মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য ইসলামী আইন অনুসারে একটি পরিকল্পনা তৈরি না হওয়া পর্যন্ত তাদের স্কুলে যাওয়া বন্ধ থাকবে। আফগান সরকারের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র দেশটির অর্থনৈতিক সংকট নিয়ে কাতারের রাজধানী দোহায় বৈঠকের পরিকল্পনা বাতিল করেছে। স্থানীয় সময় শুক্রবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, মেয়েদের মাধ্যমিকের স্কুলে যেতে না দেওয়া, তালেবানের এমন সিদ্ধান্তে যারা মর্মাহত হয়েছেন তাদের সমবেদনা জানানো হচ্ছে এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।
গত ১ মার্চ বিশ্ব ব্যাংকের নির্বাহী বোর্ডে জরুরিভিত্তিতে এআরটিএফ ফান্ডে ১ বিলিয়ন ডলার অনুদান দেওয়ার পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়। এই অর্থ ব্যবহৃত হওয়ার কথা জাতিসংঘ ও অন্যান্য সংস্থার মাধ্যমে দেশটির মানুষের প্রয়োজনীয় খাতগুলোর উন্নয়নে। তবে মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ এবং একই সঙ্গে তালেবানের ক্ষমতাগ্রহণের পর থেকেই এআরটিএফের অর্থ আটকে আছে।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited