শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:৪৫ এএম, ২০২২-০৩-২৯
পাকিস্তানের মেয়েরা এবার বিশ্বকাপে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আট দলের মধ্যে সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তারা। ৭ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে। অথচ তাদের বিশ্বকাপটা অন্যরকম হতে পারতো, মনে করেন দলটির অধিনায়ক বিসমাহ মারুফ। বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকার সঙ্গে খুব কাছে গিয়ে হার এখনও ভুলতে পারছেন না তিনি।
হ্যামিল্টনে বাংলাদেশের কাছে মাত্র ৯ আর মাউন্ট মুঙ্গাইনুইতে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ রানে হেরে যায় পাকিস্তান। ওই দুটি ম্যাচ জিততে পারলে নকআউটে যাওয়ার সম্ভাবনা ছিল, মনে করছেন বিসমাহ। পাকিস্তানে ফিরে নিজের হতাশা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের সুযোগ ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে ক্লোজ দুটি ম্যাচ হেরে গেলাম। আমাদের ওই দুটি ম্যাচ জেতা উচিত ছিল।’
বিসমাহ যোগ করেন, ‘যদি আমরা ওই দুটো ম্যাচ জিততে পারতাম, তবে সুযোগ ছিল নকআউটে খেলার। কিন্তু ম্যাচ জয়ের জন্য যে আগ্রাসী মনোভাব দরকার, তা আমাদের মধ্যে ছিল না। এমন বড় আসরে যেমন পরিকল্পনা প্রয়োগ করা দরকার, আমরা সেটা পারিনি।’ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ভুল করা দলের একটা বড় দুর্বলতা ছিল, স্বীকার করে নেন বিসমাহ। পাকিস্তানি অধিনায়কের কথা, ‘আমাদের সমস্যা ছিল। আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল। আমাদের ভুলগুলো নিয়ে কাজ করতে হবে, এটা থেকে বের হতে কঠোর পরিশ্রম করতে হবে।’
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে নতুন ধরনের ক্রিকেট খেলতে চাইছে বাংলাদেশ। নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited