শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:০৮ পিএম, ২০২২-০৩-২৮
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে প্রক্রিয়া, তাতে যোগ দেবে না তুরস্ক।
সম্প্রতি ন্যাটো সম্মেলন থেকে ফেরার সময় তুরস্কের সাংবাদিকদের এ কথা বলেন এরদোগান।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে, আমরা জাতিসংঘের কিছু নির্দেশিকা অধ্যয়ন করছি। কিন্তু আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ককে একপাশে রেখে দিতে পারি না। আপনারা জানেন, আমি আগেও এ বিষয় পরিষ্কার করেছি। শুধু গ্যাসের কথাই যদি বলি, পুরো দেশে যে গ্যাস ব্যবহার করা হয় তার অর্ধেকই আসে রাশিয়া থেকে।
তিনি আরও বলেন, আমরা আমাদের পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করছি রাশিয়ার সহযোগিতায়। আমরা বিষয়টি উপেক্ষা করতে পারি না। আমি যখন বিষয়টি ইমানুয়েল ম্যাক্রোঁকে বললাম, তখন তিনি বললেন আমার সিদ্ধান্ত ঠিক আছে। আমি আমার জনগণকে ঠাণ্ডায় জমে যেতে দিতে পারি না।
এরদোগান জোর দিয়ে বলেন, আমাদের জনগণের রক্ষার দায়িত্ব কর্তৃপক্ষের। আমাদের দেশে ৮ কোটির বেশি মানুষের বসবাস। আমাদের সব ধরনের বিধিনিষেধ রয়েছে। এর পরও আমরা ইউক্রেনে ৫৬ মানবিক সহায়তা পাঠিয়েছি। সেখানে ছিল খাবার, পোশাক এবং ওষুধ। মানবিক সহায়তা আরও বাড়ানো হবে।
তিনি জানান, তুরস্ক রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের যে প্রক্রিয়া এতে যোগ দিয়ে নিজের অর্থনীতির ক্ষতি করতে চায় না। এর বদলে দেশটি রাশিয়ার সঙ্গে আলোচনাকেই গুরুত্ব দিচ্ছে।
এর আগে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited