চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

র‍্যাব সদস্যদের জন্য বিশেষ ‘ইনসিগনিয়া’ 

ঢাকা অফিস ::    |    ১০:৪১ এএম, ২০২২-০৩-২৮

র‍্যাব সদস্যদের জন্য বিশেষ ‘ইনসিগনিয়া’ 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নে (র‌্যাব) দায়িত্ব পালনের জন্য বিশেষ ‘ইনসিগনিয়া’ পাচ্ছেন বাহিনীর সদস্যরা। গত ২১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ইনসিগনিয়া অনুমোদন দেওয়া হয়। সোমবার (২৯ মার্চ) অনুষ্ঠেয় বাহিনীর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এ ইনসিগনিয়া ব্যাজ পরিয়ে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর থেকে ইউনিফর্মে এ ব্যাজ পরার অনুমতি পাবেন বাহিনীর সব স্তরের সদস্যরা।

রোববার (২৭ মার্চ) রাতে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‌্যাবের সব সদস্যের জন্য এ ইনসিগনিয়া অনন্য সম্মান ও গৌরবের প্রতীক। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান ও ভবিষ্যতে যারা র‍্যাবে কাজ করবেন সবাই ইনসিগনিয়া পরবেন। র‍্যাব থেকে মাতৃবাহিনীতে ফিরে গেলেও স্ব স্ব ড্রেস রুল অনুযায়ী পরিধান করবেন।

আটটি বাহিনী ও সংস্থার সমন্বয়ে গঠিত একটি চৌকস এলিট ফোর্স। এখানে বিভিন্ন বাহিনী থেকে আসা সদস্যরা একটি নির্দিষ্ট সময় সেবা দিয়ে নিজ বাহিনীতে ফিরে যান। র‍্যাবের এই সম্মিলিত কার্যক্রমকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে সব র‍্যাব সদস্যের জন্য একটি ইনসিগনিয়া অনুমোদিত হয়েছে। এটি র‌্যাবের প্রতিটি সদস্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পোশাকের সঙ্গে পরতে পারবেন।

ইনসিগনিয়ায় ব্যবহৃত বিভিন্ন চিহ্নের অর্থ
ব্যাজে সবার ওপরে মাঝখানে জাতীয় প্রতীক শাপলা যা জনপ্রশাসনকে ধারণ করে। এর দুই পাশে আটটি তারকা চিহ্ন র‌্যাব ফোর্সেসে কর্মরত বিভিন্ন বাহিনী ও সংস্থার পরিচায়ক।
ওপরের দিকে মাঝামাঝি অস্ত্রের চিহ্ন জনগণের সুরক্ষা সেবা এবং আইনশৃঙ্খলা নিশ্চিতকরণের দায়বদ্ধতার পরিচায়ক। এর নিচে দু’পাশের চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে জলে, স্থলে ও অন্তরীক্ষে সর্বত্র বিরাজমান র‌্যাবের আভিযানিক সক্ষমতা।

তার নিচে মাঝখানে জাতীয় স্মৃতিসৌধের চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনে নির্ভীক ও সুদৃঢ় অঙ্গীকারের পরিচায়ক। সবশেষে নিচে নৌকা আকৃতির চিহ্নে বোঝানো হয়েছে নদীমাতৃক বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের নির্ভরতার প্রতীক।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত


গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর