চট্টগ্রাম   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬  

শিরোনাম

চরম নাটকীয়তার পর বিশ্বকাপ থেকে ভারতের বিদায় 

স্পোর্টস ডেস্ক    |    ০৪:২৪ পিএম, ২০২২-০৩-২৭

চরম নাটকীয়তার পর বিশ্বকাপ থেকে ভারতের বিদায় 

চলছে শেষ ওভারের খেলা। জয়ের জন্য ৩ উইকেট হাতে রেখে ৩ বলে করতে হবে ৪ রান। নাগালের মধ্যে পাওয়ায় বড় শট খেললেন ব্যাটার। কিন্তু পার করতে পারলেন না, ধরা পড়ে গেলেন বাউন্ডারিতে দাঁড়ানো ফিল্ডারের হাতে। সঙ্গে সঙ্গে শুরু ফিল্ডিং দলের উদযাপন। কিন্তু না! থামিয়ে দিলেন আম্পায়ার, জানালেন চেক করা হবে ফ্রন্ট ফুট নো বল। বেশ সময় থার্ড আম্পায়ার চেক করলেন সেটি, জানা গেলো পপিং ক্রিজে ছিল না বোলারের সামনের পা। ফলে সিদ্ধান্ত এলো নো বলের, বেঁচে গেলেন ব্যাটার, পেয়ে গেলেন ২টি রান। 

ফলে সমীকরণ নেমে আসে ২ বলে ২ রানে। বাকি দুই বলে একটি করে সিঙ্গেল নিয়ে সহজেই তা ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা নারী দল। যার ফলে প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেলো ভারতের। বাঁচা-মরার লড়াইয়ে চরম নাটকীয়ভাবে ৩ উইকেটে হেরে শেষ হলো ভারতের বিশ্বকাপ। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে তিন ফিফটিতে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। জবাবে সমান ৭ উইকেটের বিনিময়ে ইনিংসের শেষ বলে ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে নাম লেখালো সেমিতে।

ভারতের পরাজয়ে কপাল খুলেছে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের। ক্যারিবীয়রা ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চলে গেছে সেমিফাইনালে। অন্যদিকে সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বিদায় নিতে হলো ভারতীয় নারীদের। সেমিতে ওঠা অন্য দুই দল হলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন ওপেনার লরা উলভার্ট। এছাড়া মিগনন ডু প্রিজ অপরাজিত ৫২ ও লারা গুডালের ব্যাট থেকে এসেছে ৪৯ রান। বাকি সবাই মাঝারি ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন।

এর আগে ভারতকে ২৭৪ রানে নেওয়ার পথে দুই ওপেনারই ফিফটির দেখা পান। স্মৃতি মান্ধানা ৭১ ও শেফালি ভার্মা করেন ৫৩ রান। পরে অধিনায়ক মিথালি শর্মা ৬৮ ও তারকা ব্যাটার হারমানপ্রিত কৌর খেলেন ৪৮ রানের ইনিংস।
 

রিটেলেড নিউজ

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো ম...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছি...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত


ঢাকায় নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম

ঢাকায় নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে নতুন ধরনের ক্রিকেট খেলতে চাইছে বাংলাদেশ। নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর