চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

প্রথম ইস্পাতের রাস্তা তৈরি হলো গুজরাটে 

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:১৪ পিএম, ২০২২-০৩-২৭

প্রথম ইস্পাতের রাস্তা তৈরি হলো গুজরাটে 

ভারতের গুজরাটে প্রথম বারের মতো তৈরি করা হয়েছে ইস্পাতের রাস্তা। ইস্পাত বলতেই আমাদের চোখে যে ছবি ভেসে ওঠে এই রাস্তা অবশ্য তেমন নয়। এখানে রাস্তা তৈরিতে যে ইস্পাত ব্যবহার করা হয়েছে তা হলো স্টিলের বর্জ্য। পিচ ঢালা বা কংক্রিটের রাস্তা দেখেই আমরা অভ্যস্ত। তবে বর্তমান সময়ে প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন রাস্তা তৈরিতে প্লাস্টিক বর্জ্যও ব্যবহার করা হচ্ছে। বিশ্ব জুড়ে প্রতি বছর লাখ লাখ টন প্লাস্টিক বর্জ্য জমছে। সেই প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করে বিভিন্ন কাজে লাগানো হয়। ইদানিং অনেক দেশই তা রাস্তা তৈরিতেও ব্যবহার করছে। 

ইস্পাতের ক্ষেত্রেও তাই। ভারতে ইস্পাত কারখানাগুলোতে প্রতি বছর লাখ লাখ টন বর্জ্য জমতে থাকে। এই বর্জ্যগুলো যদি ব্যবহার না করা হয় তবে ইস্পাত বর্জ্যের পাহাড় তৈরি হবে। এই বর্জ্যকে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করে কেন্দ্রীয় সরকার। সমীক্ষায় দেখা গেছে, ভারতে প্রতি বছর ইস্পাত কারখানাগুলো থেকে এক কোটি ৯০ লাখ টন বর্জ্য উৎপাদন হয়। এই বিপুল পরিমাণ বর্জ্য রাস্তা তৈরির কাজে লাগানোর প্রক্রিয়া শুরু হয়। যার প্রথম ধাপ শুরু হয়েছে গুজরাটে।

ইস্পাত বর্জ্য দিয়ে তৈরি রাস্তা যেমন অনেক টেকসই হয়, তেমনই অনেক বেশি ভারও বহন করতে পারে বলে দাবি প্রকৌশলীদের। পরীক্ষামূলক ভাবে তাই বেছে নেওয়া হয়েছে গুজরাটের সুরাটের হাজারি শিল্পাঞ্চলকে। কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর), সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট (সিআরআরআই), স্টিল মন্ত্রণালয় এবং নীতি আয়োগের উদ্যোগে হাজারি এলাকায় ইস্পাতের রাস্তা বানানো হয়। এটি একটি পাইলট প্রকল্প। এই প্রকল্পের অধীনে ওই এলাকায় পরীক্ষামূলক ভাবে ইস্পাত বর্জ্য দিয়ে ছয় লেনের এক কিলোমিটার রাস্তা বানানো হয়। রাস্তা তৈরিতে অন্য দ্রব্যের সঙ্গে ১০০ শতাংশ ইস্পাত ব্যবহার করা হয়েছে। বর্ষার সময় রাস্তার সবচেয়ে ক্ষতি হয়। সিএসআরআই-এর মতে, ইস্পাত দিয়ে তৈরি এই রাস্তা সেই সমস্যাও দূর করবে।

সিআরআরআই-এর বিজ্ঞানী সতীশ পাণ্ডে বলেন, গুজরাটের হাজিরা বন্দরের এক কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। ভারী ট্রাক যাতায়াত করায় সেই ভার বহন করতে পারছিল না এসব রাস্তা। ফলে রাস্তার ক্ষতি হচ্ছিল। কিন্তু ইস্পাত বর্জ্য দিয়ে রাস্তা বানানোর পর দেখা গেল দিনে হাজারেরও বেশি ট্রাক কয়েক লাখ টন ওজন নিয়ে যাতায়াতের পরেও রাস্তার কোনো ক্ষতি হয়নি। যেমন বানানো হয়েছিল ঠিক তেমনই রয়েছে। এই প্রকল্প যদি সফল হয় তবে আগামী দিনে জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে ইস্পাত বর্জ্য ব্যবহার করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।

রিটেলেড নিউজ

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর