শিরোনাম
বিনোদন ডেস্ক | ০২:২২ পিএম, ২০২২-০৩-২৭
প্রেম করেছি তো বেশ করেছি- কথাটা যেন হুবহু সত্যি পশ্চিমবঙ্গের অভিনেতা রণজয় বিষ্ণুর ক্ষেত্রে। ব্যক্তিগত জীবন নিয়ে যেমন খোলামেলা তিনি, তেমনই প্রেম নিয়েও রাখতে চান না রাখঢাক। গত ২৩ মার্চ ছিল এ অভিনেতার জন্মদিন। স্পেশাল এ দিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আদুরে ছবি পোস্ট করেন টলিউড অভিনেত্রী, প্রেমিকা সোহিনী সরকার। ক্যাপশনে লিখেন- ‘প্রেমে অপ্রেমে ভালোয় মন্দে কাটুক জীবন।’
রণজয়ও প্রেমিকার হাত ধরেই কেটেছেন জন্মদিনের কেক। জ্বালিয়েছেন মোমবাতি। বিশেষ দিনটিতে রণজয় ছিলেন সাদা টি-শার্ট আর চোখে মোটা কালো ফ্রেমের চশমা পরে, সোহিনী পরেছিলেন মেরুন কালার শাড়ি। পরে দুজনেই একজন আরেকজনকে জন্মদিনের কেক খাইয়ে দেন। খুনসুটি করে রণজয়ের গালে ও কপালে কেক লেপ্টে দেন সোহিনী। প্রেমিকার এমন আন্তরিক সান্নিধ্যে যেন কয়েক মুহূর্তের জন্য শৈশবে ফিরে গিয়েছিলেন রণজয়। নিজে জন্মদিনের ছবি পোস্ট করে তেমন অভিব্যক্তিই জানিয়েছেন।
জন্মদিনের পোস্ট করা ছবির ক্যাপশনে রণজয় লিখেন, জন্মদিন ২০২২। ধন্যবাদ সোহিনী আমার ছোটবেলার দিনগুলি ফিরিয়ে আনার জন্য। সবকিছুর জন্য ধন্যবাদ। অনেক ভালোবাসা। বিরতি কাটিয়ে ‘গুড্ডি’ ধারাবাহিকের অভিনয় দিয়ে টেলিভিশনের পর্দায় ফিরেছেন রণজয়। সম্প্রতি ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসায় শুরু হয়েছে ধারাবাহিকটি। যেখানে আইপিএস অফিসার অনুজ চরিত্রে ধরা দিয়েছেন সোহিনীর প্রেমিক। এ ধারাবাহিকে রণজয়ের সঙ্গী হচ্ছেন শ্যামৌপ্তী মুদলি ও মধুরিমা বসাক।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited