শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৫:৫৬ পিএম, ২০২২-০৩-২৪
যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট মারা গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজ জন্মভূমি চেকোস্লোভাকিয়া থেকে নাৎসিদের ভয়ে তার পরিবার শিশু অবস্থায় তাকে নিয়ে পালাতে বাধ্য হয়।
বিল ক্লিনটন প্রেসিডেন্ট থাকার সময় ১৯৯৭ থেকে ২০০১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন চেক বংশোদ্ভূত মেডেলিন অলব্রাইট।
যুক্তরাষ্ট্র প্রশাসনের একজন কঠোর কূটনীতিক ছিলেন অলব্রাইট। ১৯৯০-এর দশকে বৈদেশিক নীতি সংক্রান্ত দুটি সংকট রুয়ান্ডা এবং বসনিয়া-হার্জেগোভিনায় গণহত্যায় নিজেকে জড়াতে চাননি তিনি।
স্থানীয় সময় বুধবার তার পরিবারের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়, আমরা এই ঘোষণা দিতে গভীর ভাবে শোকাহত যে, যুক্তরাষ্ট্রের ৬৪তম এবং দেশটির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ড. ম্যাডেলিন কে অলব্রাইট আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। অলব্রাইটের কর্মজীবনেরও প্রশংসা করেন বাইডেন। তিনি এক বিবৃতিতে বলেন, আমি যখনই ম্যাডেলিনের কথা ভাবি, আমি সবসময় তার প্রবল বিশ্বাসের কথা মনে রাখব। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি দৃঢ় ভালোবাসা মনে ধারণ করতেন এবং নিজের দেশকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন।
১৯৯৩ সালে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিযুক্ত হন অলব্রাইট। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে ২০১২ সালে অলব্রাইটকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত করা হয়। তারপরেই যুক্তরাষ্ট্রের পরবর্তী দুই নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কন্ডোলিজা রাইস ও হিলারি ক্লিনটন।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited