চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রোজায় নিরাপদ খাদ্য নিশ্চিতে মাঠে থাকবে ১০ ভ্রাম্যমাণ আদালত 

ঢাকা অফিস ::    |    ০৫:০২ পিএম, ২০২২-০৩-২৪

রোজায় নিরাপদ খাদ্য নিশ্চিতে মাঠে থাকবে ১০ ভ্রাম্যমাণ আদালত 

পবিত্র রমজানে নগরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে গুলশানে ডিএনসিসির নগর ভবনের হল রুমে এক কর্মশালায় মেয়র এ কথা জানান।

পবিত্র রমজান উপলক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ইফতার প্রস্তুতকরণ ও বিপণনে জড়িত ব্যবসায়ীদের নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে ডিএনসিসি। কর্মশালায় মিরপুর, মোহাম্মদপুর, কারওয়ান বাজার, মহাখালীর দুই শতাধিক রেস্তোরাঁ মালিক এবং কর্মীরা অংশ নেন।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য কর্মশালার এ আয়োজন খুবই দরকার ছিল। কারণ আমরা কোনো রেস্তোরাঁকে জরিমানা করতে চাই না। রেস্তোরাঁ মালিকদের পুরস্কার দিতে চাই। সবাই মিলে চেষ্টা করলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো।

মেয়র বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতামূলক প্রচারণা দরকার। এজন্য এক রেস্তোরাঁর মালিক আরেক রেস্তোরাঁয় গিয়ে ভুল ধরিয়ে দিতে হবে। এভাবে প্রত্যেককে সচেতন করতে হবে।নিরাপদ খাদ্য নিশ্চিত করতে না পারলে আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ থাকবে না জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে না পারলে আমাদের আত্মীয়-স্বজনরা অসুস্থ হয়ে যাবে। তবে নগরে অনেক রেস্টুরেন্ট ভালো আছে। কিন্তু চটপটি, পরোটার দোকানগুলোতে নিরাপদ খাদ্য নেই। এগুলোতে বিশেষ নজর দিতে হবে।

স্ট্রিট ফুড নিরাপদ নিশ্চিতে ডিএনসিসি এলাকায় ১০০টি নিরাপদ খাদ্যের গাড়ি নামানো হবে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, এ গাড়িগুলো বিধবা, অসহায় নারী ও তৃতীয় লিঙ্গের মানুষদের দেওয়া হবে। এসব গাড়িতে কিউআর কোড থাকবে। এর মাধ্যমে আমরা দেখবো, তারা কীভাবে খাদ্য তৈরি করে। এটা সফল হলে আরও ১০০টি স্ট্রিট ফুডের গাড়ি দেওয়া হবে। এভাবে মানসম্মত খাবার নিশ্চিত করতে চাই।

মেয়র বলেন, ‘এই শহর নিরাপদ খাদ্য নিশ্চিত এবং যানজট নিরসন আমাদের দায়িত্ব। আমরা এই শহরকে ভালোবাসবো। তারপর কেউ রমজানে খাদ্যে ভেজাল দিলে আইনের যত ধারা আছে, তার প্রয়োগ করা হবে। পৃথকভাবে ডিএনসিসির ১০টি আঞ্চলিক কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. কাইউম সরকার, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, এফ এ এ এর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার জন টেইলর প্রমুখ।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত


গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর