শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:০১ এএম, ২০২২-০৩-১৭
কক্সবাজার জেলা সদর হাসপাতালে ডোপ টেস্ট (শরীরে মাদকের উপস্থিতি পরীক্ষা) কার্যক্রম চালু করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) এ কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি কমল বলেন, ‘প্রযুক্তির ছোঁয়ায় এখন সবকিছু আধুনিক হচ্ছে। তারই অংশ হিসেবে চিকিৎসাবিজ্ঞান ক্রমশ উন্নতি করছে। ফলে ডোপ টেস্ট এখন একটি অপরিহার্য বিষয়। প্রধানমন্ত্রী আগেই ঘোষণা দিয়েছেন ডোপ টেস্ট ছাড়া সরকারি চাকরিতে যোগদান করা যাবে না। ড্রাইভিং লাইসেন্সও পাওয়া যাবে না। কারণ কোনো মাদকাসক্ত ব্যক্তি দেশের জন্য সঠিক কাজটি করতে পারবেন না। মাদকাসক্তরা গাড়ি চালালে দুর্ঘটনায় অকালে প্রাণ ঝরে যেতে পারে। তাই চালকের লাইসেন্স পেতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে। তারই অংশ হিসেবে ডোপ টেস্ট কার্যক্রম- ড্রাইভিং লাইসেন্স, সরকারি চাকরি, শিক্ষার্থীদের জন্য বা মামলার কার্যক্রমের জন্য ডোপ টেস্ট উপকারী হিসেবে কাজ করবে।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমান জানান, সকাল ৮টা থেকে দুপুর ২টার পর্যন্ত হাসপাতালের ১১৭ নম্বর রুমে ৯০০ টাকা পরিশোধ করে যে কেউ ডোপ টেস্ট করাতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) বিভীষন কান্তি দাশ, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, কক্সবাজার বিআরটির সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী, কক্সবাজার জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদুল হক প্রমুখ। জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ডোপ টেস্টের ওপর মূল বিষয়বস্তু তুলে ধরেন জেলা সদর হাসপাতালের প্যাথোলজি বিভাগের কনসালটেন্ট ডা. জিয়া উদ্দিন।
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited