চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

‘উচ্চ পর্যায়ের’ আলোচনায় রাশিয়া-ইউক্রেন 

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৫:২৯ পিএম, ২০২২-০৩-১০

‘উচ্চ পর্যায়ের’ আলোচনায় রাশিয়া-ইউক্রেন 

রুশ অভিযানের ১৫তম দিনে প্রথমবারের মতো দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছে রাশিয়া ও ইউক্রেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কের আন্তালায়ায় এই বৈঠক শুরু হয় বলে জানায় আল-জাজিরা ও রয়টার্স। 
প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকে উপস্থিত রয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তারা এই মুহূর্তে ‘শান্তি আলোচনা’ চালিয়ে যাচ্ছেন।
এর আগে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। এরপরই তুরস্কের উদ্যোগে এই আলোচনার আয়োজন করা হয়।   

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি আশঙ্কা করেছেন, ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে। যদিও তার এই দাবির বিপরীতে কোনো প্রমাণ তিনি দেননি।
প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। সেখানে একের পর এক স্থাপনায় হামলা চালিয়ে ধ্বংস করা হচ্ছে। বহু মানুষ হতাহত হচ্ছে। এরই মধ্যে দেশটি ছেড়ে অন্তত ২০ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।  

রাশিয়ার মতো বিশাল শক্তিধর বাহিনীর সঙ্গে ১৫ দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের যোদ্ধারা। এতে সামরিক বাহিনীর সঙ্গে যোগ দিয়েছেন বেসামরিক লোকজনও।
এই যুদ্ধ বন্ধ করতে বেশ কয়েকবার ‘শান্তি আলোচনা’ হলেও এখনো চূড়ান্ত যুদ্ধবিরতি হয়নি। তবে ‘মানবিক করিডর’ দিতে বেশ কয়েকটি অঞ্চলে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করে রাশিয়া। যদিও ইউক্রেন দাবি করে, রাশিয়া মানবিক করিডর দেওয়ার ঘোষণা দিলেও যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে আনতে তারা বাধার সম্মুখীন হচ্ছে।  

এই যুদ্ধ বন্ধ করতে বিশ্বের অনেক দেশ উদ্যোগ নিচ্ছে। কিন্তু এখনো যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো দেশই একমত হয়নি। সবশেষ তুরস্কের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ‘শান্তি আলোচনায়’ বসেছে। 

রিটেলেড নিউজ

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর