শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:০২ পিএম, ২০২২-০৩-০৬
ইউক্রেন হামলার জন্য তাদের ওপর যে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে বাকি বিশ্ব, তার কড়া সমালোচনা করে সেটিকে 'আর্থিক সন্ত্রাস' বলে উল্লেখ করল রাশিয়া। এবং জানালো তারা এবার এসবের মোকাবিলা করবে। পশ্চিমি বিশ্বের আচরণকে রাশিয়া মোটেই ভালো চোখে দেখেনি। উল্টে পশ্চিমা বিশ্বকে তারা হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, আমেরিকা-ইউরোপ নিয়েই বিশ্ব নয়। তাদের একঘরে করলে তারা যোগ্য জবাব দিতে তৈরি। কিন্তু কীভাবে এই জবাব দেবে রাশিয়া?
বৈদেশিক সম্পর্ক বিশেষজ্ঞেরা বিষয়টি বিশ্লেষণ করে জানাচ্ছেন- বাকি বিশ্ব নানা বিষয়ে রাশিয়ার ওপর নির্ভরশীল। যেমন, ন্যাচারাল গ্যাস। রাশিয়া বিশ্বকে বিপুল পরিমাণ প্রাকৃতিক সরবরাহ করে। চট করে বিশ্ব তার বিকল্প পাবে না। গোটা বিশ্বের ১৫-১৭ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি করে রাশিয়া। এটারও দ্রুত কোনো সুরাহা পশ্চিমা বিশ্বগুলো বের করতে পারবে না। সবচেয়ে বড় কথা, গোটা বিশ্বের এক-চতুর্থাংশ গম উৎপাদন করে রাশিয়া। ফলে, তারা যদি তাদের এই সম্পদগুলোর রপ্তানি বন্ধ করে, তবে ইউরোপ-আমেরিকাসহ গোটা বিশ্বই সঙ্কটে পড়বে। আর সেটা রাশিয়া ভালোই জানে। আর জানে বলেই তারা বিশ্বের আর্থিক নিষেধাজ্ঞায় ভয় পায়নি বরং কড়া ভাষায় তার সমালোচনা করেছে।
করোনা মহামারির কারণে ইউরোপসহ গোটা বিশ্বই অর্থনৈতিক ভাবে ধুঁকছে। এবার রাশিয়ার দিক থেকে যদি বড় ধরনের কোনো অর্থনৈতিক ধাক্কা আসে, তবে সেটা গোটা বিশ্বের পক্ষেই ভয়ঙ্কর হবে বলে মত সংশ্লিষ্ট মহলের।প্রসঙ্গত, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি সামরিক আগ্রাসন শুরু করে রুশ সেনারা। রাশিয়ার আগ্রাসন ঠেকাতে শনিবার (৫ মার্চ) দশম দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, যুদ্ধের দশম দিনে এরই মধ্যে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে প্রায় ১২ লাখ মানুষ।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited