শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩০ পিএম, ২০২২-০৩-০৫
চট্টগ্রাম: চন্দনাইশে কৃষিজমির মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও একটি এক্সকেভেটর জব্দ করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) দিবাগত রাতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে কাঞ্চননগরের থ্রি বিএম ব্রিকফিল্ডের পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী বাংলানিউজকে বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনও মাধ্যমে ভূ-গর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। চন্দনাইশ উপজেলায় কতিপয় অসাধু ব্যক্তি বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করছে, যার ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। এসব জমি রক্ষায় ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম বাংলানিউজকে বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা এমদà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited