শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:৪১ পিএম, ২০২২-০২-২৩
চরম উত্তেজনার ভেতরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন এবং সেখানে শান্তি প্রতিষ্ঠায় সেনা পাঠানোর নির্দেশ দেন।
এর পর থেকেই একের পর এক দেশ রাশিয়ার ওপর চাপ বাড়াতে নিষেধাজ্ঞা জারির ঘোষণা করছে।
ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার নিষেধাজ্ঞা দিল এশিয়ার অন্যতম ধনী দেশ জাপান।
ইউক্রেন নিয়ে রাশিয়া-পশ্চিমাদের দ্বন্দ্বের নেপথ্যে…
এর আগে ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার বন্ড ইস্যু নিষিদ্ধ ও বেশ কয়েকজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, মস্কো ইউক্রেনের ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে সেখানে রুশ সেনাদের প্রবেশের অনুমতি দিয়ে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
ফলে তিনি জাপানে রাশিয়ান বন্ড ইস্যু নিষিদ্ধ করবেন। সেই সঙ্গে তিনি রাশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির ভিসায় নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের সম্পদও জব্দ করবেন।
ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বিবাদ
এ সময় তিনি আরও জোর দিয়ে বলেন, রাশিয়ার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে টোকিও আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।
মনে করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মিত্র দেশগুলো রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি করবে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited