শিরোনাম
আমাদের ডেস্ক : | ০১:৫০ পিএম, ২০২২-০২-১৭
চট্টগ্রামে শুরু হয়েছে ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠীর গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে পুরাতন স্টেশন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
এসময় তিনি বলেন, নগরের পাঁচটি স্থানে ছিন্নমূল ও ভাসমান মানুষদের জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা দেওয়া হচ্ছে। তাদের দ্বিতীয় ডোজের আর প্রয়োজন নেই। নগরে যারা এমন ভাসমান জনগোষ্ঠী আছে, তাদের খুঁজে বের করে এ টিকার আওতায় আনতে কাজ করছে জেলা প্রশাসনের বিভিন্ন টিম।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, আমরা এক লাখ ভ্রাম্যমাণ ও ছিন্নমূল মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এই টিকা দিতে কোনও কাগজপত্রের দরকার নেই। শুধু তারা এলেই আমরা টাকা দিতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দফতরের উপ পরিচালক ডা. সাখাওয়াত উল্লাহ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা এমদà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited